Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ৮:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা ১০নং পদুয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের কমলারছড়ি এলাকা হতে ২টি দেশীয় তৈরী এক নালা অস্ত্রসহ সন্ত্রাসী আব্দুর রশিদ (৩৫) কে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।



দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম পাঠালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমলারছড়ি এলাকার মাওঃ আবুল কাশেমের ছেলে আব্দুর রশিদ(৩৫)কে ২টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।



তিনি আরো জানান, সন্ত্রাসী রশিদের অন্যতম সহযোগী চট্টগ্রাম চন্দনাইশ থানার ধোপাছড়ি ইউনিয়নের মরারমুখ এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ মিজান(৪০) অভিযানের সময় পালিয়ে যায়।

তাকে গ্রেপ্তার করতে পুলিশের একটি বিশেষ টিমের অভিযানসহ অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত আছে।



উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃত সন্ত্রাসী আব্দুর রশিদ অপহরণ মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা হতে ০৪/১২/২০২২ ইং তারিখে ধারা-১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর 19A রুজু প্রক্রিয়াধীন।



আরও খবর 27

Sponsered content