Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৯:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর। বিবিরহাট বাজারে মুদির দোকান, কাঁচা বাজার ও ফলের দোকান দ্রবমূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে এক দোকানদারকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন ২০০৯ এরব ৩৮ ধারায় ৫০০০ (পাচঁ হাজার) টাকা জরিমানা করা হয় এবং বাজারে যত্রতত্র পারকিং করার কারণে যানবাহন আইনে ২টি মোটরসাইকেল মালিককে ২০০০ টাকা জরিমানা করা হয়।

পরে নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বিভিন্ন মুদির দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন এতে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন না করায় অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ ও ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচ দোকানদারকে ২হাজার টাকা করে মোট ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জরিমানা তাৎক্ষণিক আদায় করে রাষ্ট্রীয় কোষাগার জমা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান।

আরও খবর 27

Sponsered content