Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচি উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ১০:০৫:৫২ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামীলী যুবলীগ থানচি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দলীয় কার্যালয়ে ২৩ জুলাই রবিবার সকালে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের আহবায়ক কেলুমং মারমা। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সত্যহা পানজি ত্রিপুরা।




অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ , থানচি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক অংপ্রু ম্রো।এছাড়া ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রেমাক্রী ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান মুইশৈথুই মারমা রণি উপস্থিত ছিলেন।




এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শচীন ত্রিপুরা ।

সঞ্চালনা করেন থানচি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উশৈনু মারমা।




ত্রি-বার্ষিক সম্মেলনে দলীয় নিয়ম অনুযায়ী যুবলীগের সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে তিনবছরের জন্য নতুন করে ৮সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অনিল ত্রিপুরাকে সভাপতি,চহাইনু মারমা কে সাধারণ সম্পাদক
ও মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ৮ সদস্যের আংমিক কমিটি ঘোষণা করা হয়।




আরও খবর 29

Sponsered content