জাতীয়

তারেক রহমানের পরিকল্পনার দিকে নজর থাকবে: জামায়াতের আমির

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৯:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন— এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে বলেছেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।

আরও খবর 17

Sponsered content