Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দলগুলোর সঙ্গে শনিবার থেকে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ৫:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন। আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে তিনি এ আলোচনা শুরু করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।




তিনি জানান, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।

তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা এরই মধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে।




সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে।

শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার সমালোচনাকে স্বাগত জানায় উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়।

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং তিনি মনে করেন না পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি এখন ‘অনেক ভালো’ বলে মন্তব্য করেন তিনি।




আরও খবর 17

Sponsered content