Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম বোর্ডে ৩য় স্থান অর্জন করেছে ফটিকছড়ি কাঞ্চননগরের মেয়ে বুশরা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ১০:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছে মেধাবী ছাত্রী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা।

শুধু গোল্ডেন এ-প্লাস (জিপিএ-৫) পাওয়াই নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ১১৮৯ নম্বর পেয়ে ৩য় স্থান অর্জন করেছে বুশরা, যা পুরো অঞ্চলের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

বুশরা ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগরের এক সুপরিচিত ধর্মীয় ও শিক্ষানুরাগী পরিবারের কন্যা। তার বাবা মাওলানা আনিছুর রহমান চৌধুরী একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। তার বড় কন্যা মাইশাও ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছে। তবে বুশরার সাফল্য এই পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশেরই উজ্জ্বল প্রতিফলন।

উপজেলার শিক্ষাবোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকেও বুশরার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে ‘এই ধরনের সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

আরও খবর 27

Sponsered content