Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা

  প্রতিনিধি ১ জুন ২০২৬ , ১২:১৮:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ফটিকছড়িতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের মাসিক সভা ও মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা, মিলাদ ও জিকরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় শোকর এ মওলা মনজিল মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ এর সিনিয়র সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন চৌধুরী, পুবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত।

কোরআন তেলাওয়াত, মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি, আল আরাফাহ ইসলামি ব্যাংক এর সিনিয়র অফিসার মো. এহসান উল্লাহ, শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য মো. ওমর ফারুক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাইজভাণ্ডারী দর্শন মানবের অন্তরে খোদা প্রেমের জাগরণ সৃষ্টি করে। সপ্তকর্ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে খোদার প্রেমে উৎসর্গ করে।

পবিত্র অন্তরের অধিকারী খোদা প্রেমী ব্যক্তি সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত থাকেন। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) কেবলা কাবা সদাসর্বদা সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।

এছাড়াও বক্তারা হজ ও কোরবানির বিভিন্ন আচার-অনুষ্ঠানের মূল হাকিকত (সত্যতা) কোরআন, হাদিস ও মাইজভাণ্ডারী ত্বরিকার আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ করেন।

পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন এবং সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর। সবশেষে মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।

আরও খবর 27

Sponsered content