Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে ছাত্রশিবির

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ১০:১২:০৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চট্টগ্রাম কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে শিবিরের পতাকাতলে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নগরের আগ্রাবাদে একটি হোটেলে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা শিবিরের উদ্যোগে এই নবীনবরণের আয়োজন করা হয়। প্রায় ৩৭ বছর পর এই প্রতিষ্ঠানের ছাত্রশিবিরের প্রকাশ্যে আসা অনুষ্ঠান সকাল ৯টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণের পরিকল্পনা সম্পাদক তানভীর মোস্তফার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল বাংলার তরুণরা। তরুণরা ঐক্যবদ্ধভাবে জাতির ওপর চেপে বসা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। আগামী দিনেও তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি ও প্রচেষ্টা যেকোনো ধরনের অন্যায় অবিচার রুখে দিয়ে এদেশকে নিয়ে যেতে পারে উন্নতির স্বর্ণশিখরে।

তিনি আরও বলেন, তরুণ ছাত্র সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রেখে এবং ইসলামের সুমহান আদর্শে লালন করে সৎ, দক্ষ, নাগরিক হিসেবে তৈরি করার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে, তরুণদের তার সারথী হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, তাকওয়াবান মানুষ হিসেবে ছাত্রশিবিরের জনশক্তিরা নিজেদের গড়ে তুলবে। পাশাপাশি সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে। তাই দেশের যেকোন সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে।

প্রধান বক্তা ড. কাজী মো. বরকত আলী বলেন, তরুণদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে অন্যায় ও জুলুম দূর করতে এবং দেশকে একটি সুখী-সমৃদ্ধ আবাসভূমিতে রূপান্তরিত করতে ছাত্রসমাজ নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে।

ইসলামী সংগীত পরিবেশন করেন বায়তুশ শরফ মাদ্রাসার শিল্পী গোষ্ঠী। প্রশ্নোত্তর পর্বে জবাব দেন মহানগরী দক্ষিণের সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান প্রায় দুইশ ছাত্র-ছাত্রীর পাশাপাশি ছাত্রশিবির কমার্স কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীলদের পদচারণায় মুখরিত ছিল। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের সাফল্য কামনা করা হয়। এসময় তাদেরকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ইসলামী সাহিত্য, ডায়েরিসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক আব্দুল্লাহ তারেক, ক্রীড়া সম্পাদক শাহ নেওয়াজ, আইটি সম্পাদক সাব্বির হুসাইন সাকিব বক্তব্য দেন।

আরও খবর 25

Sponsered content