Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১০:১০:২৩ প্রিন্ট সংস্করণ

আঃ জলিল: চলতি মৌসুমে ভারী বর্ষনে যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে নিমর্জিত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খানের নেতৃত্বে শনিবার (১৯ জুলাই) বিকালে পৌরসদরের পায়রাডাঙ্গা, মোবারকপুর, কুটিপাড়ায় কপোতাক্ষ নদের পানিতে আটকা পড়া পরিবারের মাঝে নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে বাড়িবাড়ি পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হেেোসন লাল্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও খবর 4

Sponsered content