Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৮টি ফ্লাইট বাতিল

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ১২:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার ইতিবাচক পরিবর্তন না হওয়ায় ফ্লাইট চলাচলে স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

এদিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৫টি অ্যারাইভাল ও ৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো।

আগের দিন সোমবার বাতিল হয়েছিল ৫টি ফ্লাইট, সচল ছিল ১৩টি।

তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৭৭ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও খবর 25

Sponsered content