Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে ইলেকশন মনিটরিং ফোরাম’র জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ১০:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

মু. হোসেন বাবলা: ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র যৌথ আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় দি চিটাগাং চেম্বারের বঙ্গবন্ধু হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরাম’র চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবেদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. মোঃ আবুল হাশেম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি লায়ন এম জাফর উল্লাহ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।




স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, আলহাজ্ব আবদুল মান্নান, ইউসুফ খান, আজিমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি এস.এম. আজিজ, সার্ক উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী,ফেনী জেলার সভাপতি শহিদ উল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু নাসের রনি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।




প্রশিক্ষণ কর্মশালায় ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতাভুক্ত বিভিন্ন সংগঠনের ২ শতাধিকের বেশি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচন চলাকালীন সময়ে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়।

আরও খবর 25

Sponsered content