Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

চিরনিদ্রায় শায়িত মিরসরাই সাংবাদিকতার বাতিঘর নিজাম উদ্দিন

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৪:৫৯:০৭ প্রিন্ট সংস্করণ

মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, স্থানীয় সাংবাদিকতার বাতিঘর নিজাম উদ্দিন চিরনিদ্রায় শায়িত হলেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় হাজারো মানুষের অংশগ্রহণে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকায় তার নিজ বাড়ির আঙ্গিনায় জানাযার নামাজ শেষে তাকে তাঁর পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়।



মিরসরাইয়ের প্রথম সংবাদপত্র ‘‌‌মাসিক মীরসরাই’ ও চট্টগ্রামের “বন্দরনগরী” পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।



ওইদিন তাঁর নামাজের জানাযার পূর্বে নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক পৌর মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মরহুমের ছোটভাই সেলিম উদ্দিন, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, চাঁদপুর রহীম নগরের পীর সাহেব মেজবাহ উদ্দিন লতিফী, মিরসরাই কামিল মাদরাসার মুহাদ্দিস সালাউদ্দিন লতিফী এবং মরহুমের একমাত্র ছেলে ওয়াকিল বিন নিজাম প্রমুখ।



এসময় মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনসুর, সিরাজ-উদ-দৌলা, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সূফিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল হক নিজামীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর 27

Sponsered content