Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
শিক্ষাঙ্গন

চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১১:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ১৫ জন প্রার্থী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিভয়েসের চবি প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক।

বাকি সাত পদে নির্বাচন শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. সুমন বাইজিদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্য ডেইলি সানের সোহেল রানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মুহাম্মদ মুনতাজ আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং নির্বাহী সদস্য পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ ও সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

আরও খবর 31

Sponsered content