Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

চট্টবাণী পত্রিকার ৮ম বর্ষপুর্তি উদযাপিত

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ১০:২৭:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: পাঠকপ্রিয় “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার অষ্টম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো: নুরুল কবির এর সভাপতিত্বে এবং দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।



তিনি বলেন,পাঠককের কাছে গ্রহনযোগ্যতা পেতে হলে পাঠকের মনের ভাষা বুঝতে হবে। হাজারো পত্রিকার ভীড়ে এবং অনলাইনের এই যুগে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পাঠকদের মনের ভাষা বুঝেছে বলেই হয়তো চট্টবাণী নামের আগে লিখেছে “পাঠকপ্রিয় পত্রিকা”। আমি নিজেও চট্টবাণী পত্রিকার একজন নিয়মিত পাঠক। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করছে চট্টবাণী পত্রিকা।



তিনি আরো বলেন, পত্রিকা একটি জাতিকে দিক নিদের্শনা দিতে পারে। শুধু নিছক সমালোচনা না করে গঠনমুলক সমালোচনা করলে এবং সমস্যা নিয়ে লিখে সেটার সমাধান খুঁজে বের করতে পারলে সেই পত্রিকার প্রতি মানুষের আস্থা বাড়বে। সমাজকে পরিবর্তন করতে হলে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। সমাজকে প্রগতির দিকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজের ভুমিকা অনন্য অসাধারণ।



চট্টবাণী পত্রিকার প্রতিনিধিদের নতুন বছরের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন।



অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন,কাউন্সিলর আব্দুস সালাম মাসুম,কাউন্সিলর আব্দুল মান্নান,মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা,বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,জাতীয় প্রেস ক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগ নেতা কে বি এম শাহজাহান,মৎসজীবি লীগ নেতা লায়ন এম.শফিউল আলম,প্রাবন্ধিক নুরুল মুহাম্মদ কাদের,সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল,পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম ও সাংবাদিক কাজী হুমায়ুন কবির প্রমুখ।



অনুষ্ঠানে শুভেচ্ছা জানান,কবির শাহ দুলাল, ইলিয়াছ রিপন,আসিফ ইকবাল,ঈসমাইল,বাবুল হোসেন বাবলা,জুনাইদুল ইসলাম, ইমরান সোহেল,মো: আলী,হাজী জসিম উদ্দিন,আরিয়ান মামুন, প্রবাসী কল্যাণ সংস্থা ও এন.কবির গ্রুপসহ চট্টবাণী পত্রিকার প্রতিনিধিরা।



অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।



আরও খবর 4

Sponsered content