Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ সাহাব উদ্দিন,নাসিরনগর উপজেলা প্রতিনিধি : নাসিরসগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর সকালেই দিবসটির কর্মসূচি শুরু হয়। নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনা নাসরিন। এ সময় নাসিরনগর উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজয়ের এই চেতনাই দেশ গঠনে আমাদের এগিয়ে নিয়ে যাবে।

দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য পুতুল নাচ, অভিবাদন গ্রহণ অনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।

 

আরও খবর 4

Sponsered content