Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

গুইমারাতে ১৯ জন জামায়াত শিবির আখ্যা দিয়ে বিএনপিতে যোগদান : প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১১:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন,গুইমারা, খাগড়াছড়ি: গত ২২শে নভেম্বর শনিবার গুইমারা উপজেলার ১৯ ব্যক্তি বিএনপিতে যোগ দেয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় তারা জাামায়াত শিবিরের নেতাকর্মী। এরই প্রতিবাদে রবিবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুইমারা শাখার পক্ষ থেকে জরুরী সংবাদ সম্মেলনে দাবি করা হয় জামায়াতে ইসলামী ও শিবিরের সাথে তাদের কোন সম্পর্কই ছিলোনা। তাদের কেউ কেউ আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত আবার কেউ কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলো এবং বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা শাখার আমির মো: রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে দাবি করা হয় বেশকিছুদিন ধরে গুইমারা উপজেলায় আমাদের নেতা-কর্মীদের ভয় ভীতি ও হুমকি ধমকি দেখিয়ে বিএনপিতে যোগদান করানোর চেষ্টা করা হচ্ছে। যার কারনে কেউ কেউ নিরাপত্তা হীনতায় ভূগছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চাপ প্রয়োগ করে কোন আদর্শিক আন্দোলন কে থামিয়ে দেওয়া যায় না। হুমকি ধমকি দিয়ে আমাদের নেতা-কর্মীদের দলে ভিড়াতে ব্যর্থ হয়ে আগে থেকে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের দিয়ে নাটক নবায়ন করা হয়। যোগদান করা নেতাকর্মীরা বিএনপি আওয়ামীলীগের কর্মী এমন প্রমান জামায়াতের হাতে আছে দাবি করে সংবাদ সম্মেলনে কিছু ছবি প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে এই যোগদানকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, বিএনপি নেতাকর্মীদের বিএনপিতে যোগদান বললেই সত্য বলা হতো বলে দাবি করা হয়।

এমন অপরাজনীতি ও মিথ্যাচার থেকে বিরত থাকতে আমরা বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে।
এসময় বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম, সেক্রেটারী মো: সাজিদুর রহমান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সমাজ কল্যান সম্পাদক ওমর ফারুক, অফিস ও বায়তুল মাল সম্পাদক মুজাহিদুর রহমান, উপজেলা টিম সদস্য আবুল হোসেন বাবু, মো:আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।

আরও খবর 29

Sponsered content