Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ৭:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হন। এসময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে।ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আমরা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

আরও খবর 25

Sponsered content