Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সরকার পতনের এক দফা দাবীতে চট্টগ্রামে বিএনপির পদযাত্রা

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ৯:২০:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পদযাত্রা চট্টগ্রামের দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচি পদযাত্রা উপলক্ষে নগরীর নাসিমন ভবনস্থ নূর আহমদ সড়কে পদযাত্রাপূর্বক সভা শুরু হয় বেলা আড়াই টায়।




সভা শেষে বিকেল সাড়ে ৩টায় পদযাত্রা শুরু নগরীর নূর আহমদ সড়ক হয়ে লাভ লেইন, এনায়েত বাজার, জুবলি রোড, আমতলী রিয়াজুদ্দিন বাজার নিউ মার্কেট স্টেশন রোড়, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে পদযাত্রা শেষ হয়েছে বিকাল সাড়ে পাঁচটায়।




বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পথযাত্রা উত্তর সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক ডা, শাহাদাত হোসেন,মোঃ আবুল হাশেম বক্কর, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, এনামুল হক চৌধুরী,এস এম ফজলুল হক, উত্তর জেলা বিএনপির মাহাবুবুর রহমান শামীম, ব্যারিষ্টার মীর মোহাম্মদ‌ হেলাল, হুম্মান কাদের চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক দলের নাজিম উদ্দিন চৌধুরী,নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীসহ নগর বিএনপি, যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।




এদিকে পদযাত্রা পূর্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রিয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পদযাত্রায় নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা এবং উত্তর -দক্ষিণ জেলাএবং বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয়েছেন।




আরও খবর 25

Sponsered content