Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

গাউছিয়া হক মনজিলে বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ সম্পন্ন

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৪ , ১০:০৯:১৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : দরবার এ গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র গাউছিয়া হক মনজিল এ গাউছুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারী-র চাহরাম শরীফ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।




পবিত্র চাহরাম শরীফ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ, কিয়ামে অংশগ্রহণ ও মুনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-প্রপৌত্র,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-র একমাত্র সন্তান,রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)।

তিনি ওরশ মোবারক এ হাজির হয়ে বরকত হাসিলের সুযোগ লাভের জন্য, রমজানের নাজাতের শুভক্ষণের জন্য, চাহরাম শরীফ এ হাজির হওয়ার সুযোগ লাভের জন্য এবং এতগুলো নেয়ামত দিয়ে সকলকে দয়া করার জন্যে সকলের পক্ষে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে অফুরন্ত শোকরিয়া আদায় করেন।




ঐতিহ্যগতভাবে আয়োজিত এই ফলার ফাতেহা, তবাররুকাতকে তিনি সকলের রুহানী-জিসমানী বিমারীর জন্যে শেফা হিসেবে এবং সকলের জন্য অফুরন্ত রহমত, বরকত, নেয়ামত এর ওয়াসিলা হিসেবে কবুল করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করেন।

এই পবিত্র চাহরাম শরীফ উপলক্ষে আয়োজিত গাউসিয়া হক মনজিল এর সকল আয়োজনকে কবুল করার ফরিয়াদ জানিয়ে তিনি সকলের রিজিকের বরকত,পারিবারিক শান্তি, অশান্তি হতে মুক্তি,পিতা-মাতা-পরিবারের খেদমতের সুযোগ প্রদানের জন্য,সর্বোপরি বিশ্বমানবতার খেদমতের সুযোগ প্রদান করার আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করেন।




আরও খবর 27

Sponsered content