Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

মান বাঁচানোর লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৯:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য মাণ বাঁচানোর। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

এই ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় খেলছেন খালেদ আহমেদ।

আগের ম্যাচে চোটে পড়া পেসার শরীফুল ইসলাম সিরিজ থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের ৯১তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হচ্ছে খালেদের।

বাংলাদেশ একাদশ-

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ-

আগা সালমান (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলী ও আবরার আহমেদ।

আরও খবর 16

Sponsered content