Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ৯ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১০:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -২ ফটিকছড়ি গত ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ঐদিন চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ৮ জন ১ ফটিকছড়ি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২ জানুয়ারী ২০২৬ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় মনোনয়ন বাছাই করার দিন ছিল, সে হিসাবে চট্টগ্রাম প্রশাসক সম্মেলন কক্ষে বাছাই সম্পন্ন করা হয়। ৯ জনের মধ্যে মাত্র ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন,রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। তিন জন প্রার্থী জাতীয়তাবাদী দল (বিএনপির) আলহাজ্ব মুহাম্মদ সরোয়ার আলমগীর, বাংলাদেশ জামাতে ইসলামির অধক্ষ্য নুরুল আমিন, বাংলাদেশ জনতা দলের ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম নওশের আলী।

বিকেল ৪ টার সময় আরো ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। তারা হলেন বাংলাদেশ সুপ্রিম পাটির চেয়ারম্যান ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী আলহাজ্ব শাহাজাদা সৈয়দ সাইফু উদ্দিন আহমদ ও বাংলাদেশ সুপ্রিম পাটির নেতা মোঃ ওসমান।

আরও খবর 27

Sponsered content