Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

এবার চমৎকার পরিবেশে ট্রেনে ঈদযাত্রা হবে: মো. সুবক্তগীন

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১১:১৩:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন বলেছেন, বাংলাদেশ রেলওয়ে এখন পর্যন্ত যে ব্যবস্থাপনা, যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা মনে করি, ইনশাল্লাহ এবার ট্রেনে চমৎকার ঈদযাত্রার ব্যবস্থা হবে।মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ট্রেন আরামদায়ক, ব্যয়সাশ্রয়ী, নিরাপদ পরিবহন। সেই লক্ষ্যে এবার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, ডিজি সবাই আন্তরিকভাবে দিকনির্দেশনা দিয়েছেন।

গতকাল আমরা মিটিং করেছি, সেখানে আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। আপনারা জানেন গত বছর রোজার ঈদে আমরা কিন্তু একটা ভালো প্রোগ্রাম করেছি। আমরা এই ঈদকে তার চেয়েও ভালো মাইলফলক করতে চাই। সেইজন্য আমরা অনেক স্টেপ নিয়েছি।

প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তারপরে সঠিক সময়ে যাতে ট্রেন চলে সেই ব্যবস্থা নেব। যাত্রীরা যারা উঠবে তারা ট্রেনের ভেতরে যাতে স্বাচ্ছন্দ্য ও আরামদায়কভাবে ভ্রমণ করতে পারে সেজন্য আমাদের অনেক মনিটরিং টিম কাজ করছে এবং আমরা সার্বক্ষণিক এটা মনিটর করছি।

আমাদের অনেক টিম থাকবে এবং বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয় এবং বিভিন্ন যে নিরাপত্তা এজেন্সি আছে বাংলাদেশ সরকারের, সবাই মিলে টিম হিসেবে কাজ করব।
ফলে যাত্রীদের কোনো দুর্ভোগ হবে না। ইনশাআল্লাহ চেষ্টা করছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের আয়ের বার্ষিক লক্ষ্যমাত্রা থাকে। আমাদের সব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অর্থাৎ আগে বাংলাদেশ রেলওয়ের যত আয় হয়েছে তার চেয়ে রেকর্ড পরিমাণ বেশি করেছে।

আগে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতাম না। এবার লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে গেছি। আমরা কিন্তু ট্রেনের ভেতরে ডিসিপ্লিন নিয়ে এসেছি। যাতে যাত্রীরা যেখানে টিকিট কাটছে সেখানে যেতে পারে। যাত্রীদের খাবারটা মনিটরিং করি। ট্রেনের ভেতরে ওয়াশরুমগুলো আপগ্রেড করছি। ম্যাট ও ফ্লোরম্যাট দিয়েছি যাত্রীদের সুবিধার্থে। প্রতি কোচের মধ্যে দুইটা করে বাস্কেট দিয়েছি, ঝুড়ি দিয়েছি। বিভিন্নভাবে অনেক পরিবর্তন এনেছি।

ইঞ্জিন, বগি সংকট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সংকট থাকার পরও তো আমরা ট্রেন চালাই। তার মানে কি? আমরা আরও ভালো কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের এই যে ইঞ্জিন সংকট থাকার পরেও ট্রেন চলছে। ধরেন নরসিংদী ও ভৈরব থেকে একজোড়া ট্রেন যাতায়াত করে। কক্সবাজারে দুই জোড়া ট্রেন যাতায়াত করে। আবার জয়দেবপুর থেকে একজোড়া ট্রেন যাতায়াত করে। এই রকম অনেক ট্রেন আমরা বাড়িয়েছি। আমাদের ইঞ্জিন সংকট থাকার পরও এ সেবা আমরা দিতে পারছি।

কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, কালোবাজারি বন্ধে সব জায়গায় আমরা একটা স্টেপ নিয়েছি। যাত্রীরা একটা ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।

আরও খবর 25

Sponsered content