Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সিএমপির তিন থানার ওসি পদে রদবদল

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১০:৪০:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।

একই আদেশে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content