Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৭ রান

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ৯:৪৭:৪৭ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: শুরুতে বাংলাদেশ দ্রুত তোলে নিলো দুই উইকেট। কিন্তু এরপর নেমে এলো বৃষ্টি।

প্রায় ঘণ্টা দেড়েক খেলা বন্ধ থাকার পর ম্যাচ শুরু হয়। আফগানিস্তান উইকেট হারালেও বাড়ায় রান তোলার গতি। শেষ অবধি অবশ্য খুব বড় রান করতে পারেনি তারা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে বাংলাদেশের সামনে ১১৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।




টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি আফগানদের। দুই উদ্বোধনী ব্যাটারকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের পঞ্চম বলে ইবরাহিম জাদরানের ক্যাচ নিজেই নেন তিনি। ৫ বলে ৮ রান করে আউট হন আফগান ব্যাটার।

নিজের পরের ওভারে তাসকিন সাজঘরে ফেরান হজরতউল্লাহ জাজাইকে। ১ চারে ৫ বলে ৪ রান করা এই ব্যাটার উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন। অষ্টম ওভারের সময় বৃষ্টি নেমে আসে। প্রায় দেড় ঘণ্টা বৃষ্টির পর খেলা ফের শুরু হয়। এর আগে পরে বেশ ভালো জুটিই গড়েছিলেন মোহাম্মদ নবি ও ইবরাহিম জাদরান।




তাদের ৩২ রানের জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ২২ বল খেলে ১৬ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান নবি। এরপর ১ চার ও ছক্কায় ২৭ বলে ২২ রান করা ইবরাহিমকে আউট করেন সাকিব আল হাসান। আফগানিস্তানের রান বাড়ে মূলত করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে।




শেষদিকে বেশ দ্রুত রান তোলেন তারা। ২৯ বলে ৪২ রানের জুটি গড়েন দুজন। ২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৫ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ওমরজাই আউট হলে জুটি ভাঙে। আফগানিস্তানের রান কমাতে দারুণ ভূমিকা রাখে মোস্তাফিজুর রহমানের করা ১৬তম ওভার। ওই ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।




১ চার ও ছক্কায় ১৫ বলে ২০ রান করা করিমকে আউট করেন তাসকিন আহমেদ। শেষদিকে নেমে ২ বলে একটি ছক্কা হাঁকান রশিদ খান। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। দুই উইকেট করে নেন মোস্তাফিজ ও সাকিব।




আরও খবর 16

Sponsered content