Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বাংলাদেশি শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের স্কলারশিপ অর্জন

  প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ৯:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী শেখ মো. আকিজ ২০২৫ সালের মু ক্যাপা টাউ স্কলারশিপ (Mu Kappa Tau Scholarship) অর্জন করেছেন। যা যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ সম্মাননা।

এই স্কলারশিপ খ্যাতনামা অর্গানাইজেশন ও লজিস্টিক কোম্পানি ইউপিএস’র পৃষ্ঠপোষকতায় প্রদান করা হয়। শেখ আকিজ বর্তমানে ইউনিভার্সিটি অব বাল্টিমোরের মার্কেটিং বিভাগে এমবিএ প্রোগ্রামে অধ্যয়ন করছেন।

জানা গেছে, ইউপিএস তার একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বের সম্ভাবনা এবং মার্কেটিং পেশার প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৭৫০ মার্কিন ডলারের স্কলারশিপ প্রদান করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯১ হাজার ৭০০ টাকা। যা তার শিক্ষাগত ব্যয়ে সহায়তা করবে।

এই অর্জন প্রসঙ্গে শেখ আকিজ বলেন, এই জাতীয় স্বীকৃতি আমার মধ্যে মার্কেটিংয়ের প্রতি আগ্রহকে আরও দৃঢ় করেছে এবং বৈশ্বিক উদ্যোক্তা হওয়ার যাত্রায় আমাকে অনুপ্রাণিত করছে।

এ বিষয়ে ইউনিভার্সিটি অব বাল্টিমোরের অধ্যাপক টিং জাং বলেন, এটি একটি জাতীয় অ্যাওয়ার্ড। নিঃসন্দেহে এটি আমাদের শিক্ষার্থী শেখ আকিজের অসাধারণ অর্জন। সে মেধাবী, দায়িত্বশীল এবং অত্যন্ত মোটিভেটেড। আমরা তাকে নিয়ে গর্ব করি।

মু ক্যাপা টাউ স্কলারশিপ যুক্তরাষ্ট্রের একমাত্র জাতীয় মার্কেটিং অনার সোসাইটি। যা ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মার্কেটিং শিক্ষায় উচ্চতর একাডেমিক সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়। ইউপিএস’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই স্কলারশিপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে প্রদান করা হয়।

শেখ আকিজ সম্প্রতি মু ক্যাপা টাউ’র আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিজনেস অনার সোসাইটি জাতীয় উদ্যোক্তা অনার সোসাইটি’রও আজীবন সদস্য।

তিনি প্রথম সেমিস্টারে সিজিপিএ ৪ এবং দ্বিতীয় সেমিস্টারে ৩.৯৮ অর্জন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও উদ্ভাবন কেন্দ্রে (সিইআই) গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভাইস প্রেসিডেন্ট (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মু ক্যাপা টাউ’র প্রতিনিধি কেলসি শ্নেইস শেখ আকিজকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদন আপনাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের উচ্চতায় পৌঁছে দেবে।

আরও খবর 25

Sponsered content