Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আওয়ামী দোসর মীর মোহাম্মদ শোয়াইব এখন এনসিপি নেতা! টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়েছে যুগ্ম সমন্বয়কারীর পদ!

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ১২:৩১:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: হাসিনা সরকারের সুবিধা ভোগী আওয়ামী লীগ দৌসর মীর মোহাম্মদ শোয়াইব এর সাতকানিয়া বাড়ি হাওয়ার সুবাদে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম এর একান্ত সচিব পরিচয় দিত। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমিনুল ইসলাম নমিনেশন না পাওয়ায় আবু রেজা নদভি ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর সাথে সম্পর্ক গড়ে তুলে। আমিনুল ইসলাম মাধ্যমে পরিচিতি হয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক এম এ গনি কে বাবা ডেকে সাইফ পাওয়ার টেক এর এমডি তরফদার রুহুল আমিন হাওলাদার সাথে এম এ গনি’র পালক ছেলে পরিচয়ে তার সাথে সুসর্ম্পক করে এবং এমএ গনির পালক ছেলে পরিচয়ে ফ্যাসিষ্ট সরকারের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রী ও দুর্নীতিবাজ আমলাদের সাথে সুসর্স্পক করে তদবির বাণিজ্য এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যায়।

একসময় সংসার চালাতে হিমসিম খেতে হত, বিভিন্ন জনের কাজ থেকে বিভিন্ন অযুহাতে দেনা করে চলত বলে ভুক্তভোগীরা জানান।

৫ই আগষ্ট ২০২৪ইং হাসিনা সরকার পালিয়ে গেলে তারপর ছাত্র জনতার আন্দোলনে ও বিজয় মিছিলে নিজে ও তার পরিবার ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন ভাবে ছবি তুলে ফেইসবুকে পোস্ট দিয়ে বিপ্লবী সেজে এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাথে ছবি তুলে ফেইসবুক এ পোস্ট দিয়ে গত ৯ আগষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) চট্টগ্রাম মহানগর সমম্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক এর পদ ভাগিয়ে নেয়। ৫ই আগষ্টের আগে তার কোন ছবি ফেইসবুক এ পোস্ট নাই।

৫ই আগষ্টের আগে কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম এর সাথে ছবি ও সাতকানিয়ার সাবেক এমপি নদভি ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর সাথে ছবি ও গত নির্বাচনের নৌকার প্রচারণার ছবি ও ভিডিও ফেইসবুক আইডি থেকে ডিলেট করে দেয়।

বিগত ২০১৮ সালে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মীর শোয়াইব কে এমএ গনি কে সিনিয়র ক্লাবে পরিচয় করিয়ে দেয়। তারপর যেন শোয়াইব আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে যায়।

এর আগে গরুর দালালি করতো পরে হুন্ডি ও জমির দালালি করতো। এরপর এমএ গনির সাথে পরিচয়ের পর সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়।

এই বিষয়ে মীর মোহাম্মদ শোয়াইব এর সাথে যোগাযাগ করা হলে তিনি বলেন,”এই সমস্ত বিষয়ের সাথে আমার দূরতম কোন সম্পর্ক নাই এবং আমি উপরোক্ত প্রক্রিয়ার কোন কিছুই জানি না। এই মীর কোন মীর কি আশু বিষয় তাও আমি জানি না। চট্টগ্রামে কত মীর ঐ তো আছে ভাই । মনে হয় নামের আগে মীর থাকার কারনে কোথাও ভুল হচ্ছে। আর উপরোক্ত অভিযোগে উল্লেখিত টাকা পয়সা লেনদেন কিংবা এই ধরনের যেকোনো অনৈতিক নেগেটিভ কর্মকাণ্ড কে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।”

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর সমম্বয় কমিটির প্রধান মীর আরশাদুল হক এর ফেইসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ দিয়ে গতকাল রাতে বক্তব্য জানতে চাইলে মীর শোয়াইব এর ঘটনা জানার পর সে তারপর ফেইসবুক আইডি তে ১১ ঘন্টা আগে এটা পোস্ট করে। তার পোস্ট টি গ্রাহকদের জন্য হুবুহু তুলে ধরা হলো।

‍‍‌‌”আপনারা অনেকে জানেন আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, আরও কিছু দায়িত্বের পাশাপাশি চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছি।ইতোমধ্যে নিজেদের লোকজন নিয়েই কিছু অভিযোগ পাচ্ছি৷ এসব বিষয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।আমার নির্দেশনা ক্লিয়ার, চট্টগ্রামের মানুষ, তথা এখানকার সমাজের পরিবেশের উন্নয়নে কাজ করবে মহানগর কমিটি। ভালো কাজের প্রতিযোগিতা হবে, কারা কত বেশি মানুষের উপকারে আসতে পারছে, সমস্যা সমাধানে কাজ করছেন তাদেরকেই আমি, আমরা মূল্যায়িত করব। বাকিরা ঝরে যাবেন৷ মহানগরের জনসাধারণ ফেইসবুক পেইজে তাদের অভিযোগ, প্রত্যাশা জানাতে পারবেন। (কমেন্টে দিয়ে দিচ্ছি) । সমাধানের গ্যারান্টি না দিলেও এনসিপি চট্টগ্রাম মহানগর চেষ্টা করবে এইটুকু বলা যায়। পাশাপাশি স্থানীয় নেতাদের সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন৷রাজনীতি মানুষের জন্য, সমাজের কল্যাণের জন্য!”

তথ্য অনুসন্ধানে জানা যায়, সাইফপাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন হাওলাদার এর ব্যবসায়ীক পার্টনার ইউরোপীয়ান আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক এম এ গনি। এম এ গনি মারা যাওয়ার পর তার পালক পুত্র পরিচয়ে এম এ গনির হয়ে আওয়ামী লীগের সুবিধা ভোগী, ফ্যাসিষ্ট সরকারের দোসর, নাটকীয় ভাবে কৌশলে ভাগিয়ে নেওয়া এনসিপি’র চট্টগ্রাম মহানগর সমম্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মীর মোহাম্মদ শোয়াইব ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে এনসিপিকে দিবে বলে সাইফপাওয়ার টেকের এমডির কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বর্তমানে একাধিক দামী গাড়ি, নামে বেনামে জমি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ শত শত কোটি টাকার ব্যাংক একাউন্ট এ রয়েছে, বিদেশে ও পাচার করেছে।
বর্তমানে ডুবাইতে স্বর্ণের ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই আওয়ামী লীগের সুবিধা ভোগী, ফ্যাসিষ্ট সরকারের দোসর মীর মোহাম্মদ শোয়াইব ।

আরও খবর 25

Sponsered content