Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ১২:০০:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে মূল্য বৃদ্ধি না করা সরকারের বড় সফলতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পূর্বপরিকল্পনার কারণেই দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের অর্জন এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে বোরো মৌসুমে কৃষকদের সেচকাজে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য সরকার ভর্তুকি দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করছে।

তেল চোরাচালান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এটি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যরা কে কোন বিষয়ে বক্তব্য রাখবেন, সে বিষয়ে বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

আরও খবর 17

Sponsered content