Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে জিবিএম ইট ভাটার মালিক পক্ষের মোহাম্মদ ইসমাঈল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত জিবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।

আরও খবর 25

Sponsered content