Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে শোকসভায় ধাক্কাধাক্কিতে মাথা ফাটল আ জ ম নাছিরের

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১১:১৩:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদের শোকসভা শেষে বের হওয়ার সময় ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।



এ সময় দরজার কাচ ভেঙে তার মাথা ফেটে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।



নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী বলেন, রাত ৯টার দিকে চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তার রক্তচাপ একটু বাড়তির দিকে রয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনদিন পর আবার ক্ষতস্থান একটু পরিষ্কার করা হবে এবং ছয়দিন পর সেলাই কাটা হবে।



শনিবার (৪ মার্চ) বিকেলে সদ্য প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মোসলেম উদ্দিন আহমদ এমপির শোক সভার আয়োজন করা হয়। নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে সভার আয়োজন করে।



আরও খবর 25

Sponsered content