Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সড়ক ও ফুটপাত দখল রোধে অ্যাকশনে চসিক মেয়র

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ , ১২:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরবাসীর হাঁটাচলার ফুটপাত গিলে খেয়েছে হকার, দোকানিদের পণ্যের পসরা। ভাসমান পসরা সাজানোর নির্দিষ্ট সময় বেঁধে দিলেও পরোয়া করছেন না তারা।এখানেই শেষ নয়, ফুটপাতের পর সড়কের বড় অংশও দখল হয়ে যাচ্ছে স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে। এ অবস্থায় অ্যাকশনে নেমেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

নগরের ব্যস্ততম স্টেশন রোড এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে রাখা কাঁঠাল, আনারসসহ পণ্যসামগ্রী নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ করেন। এ সময় পড়িমরি করে আড়তদারেরা পণ্যসামগ্রী সরিয়ে নিতে দেখা যায়।

জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও যানজটের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে তিনি সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।মেয়র বলেন, রাস্তা জনগণের সম্পদ।

কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা দখল করে পণ্যসামগ্রী রাখলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্টেশন রোডে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছে, তা বন্ধে সিটি করপোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

ব্যবসা পরিচালনা করতে হলে অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত অপরাধ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো এবং প্রয়োজন হলে জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

মেয়র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ দায়িত্বে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখুন। অন্যথায় সিটি করপোরেশন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, স্টেশন রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর 25

Sponsered content