Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ দিলো বিআরটিএ

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৯:১৪:০৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ নিমিষে মারা যাচ্ছে, কেউ আহত হচ্ছে, কেউ বা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। তাই দক্ষ ড্রাইভার তৈরি এবং সচেতনতার উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রামে পেশাদার গাড়ি চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করছে বিআরটিএ।

রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের বায়েজিদ বিআরটিসি ট্রাক ডিপোতে পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কাজী মো. মাহবুব কবির, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ইকবাল আহমদ এবং সহকারী মোটরযান পরিদর্শক মো. আবু নঈম ।

প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়। প্রশিক্ষণে সর্বমোট ২৮৪ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরও খবর 25

Sponsered content