Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সাংবাদিক মাস্টার মো. মাহবুব উল আলমের ইন্তেকাল

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ১১:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

মো: নুরুল আবছার নুরী: মাইজভাণ্ডারী দর্শনের অন্যতম মুখপত্র মাসিক আলোক ধারার সম্পাদক, চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদীর সহ সম্পাদক, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক, ঐশী আলোর জলসাঘর (মাইজভাণ্ডারী গান) স্বাধীনতা সংগ্রামে মাইজভাণ্ডার দরবার শরিফের ভূমিকাসহ বহু গ্রন্থ প্রণেতা, ফটিকছড়ি উপজেলা ধর্মপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অছিয়ে গাউছুল আযম মাইজভাণ্ডারী ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কেবলা’র সান্নিধ্য প্রাপ্ত, সাংবাদিক মাস্টার মো: মাহবুব উল আলম ২ ডিসেম্বর সোমবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—– রাজিউন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী ও কর্মকর্তাবৃন্দ। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আগামীকাল ৩ ডিসেম্বর সোমবার হাটহাজারীর এনায়েতপুরস্থ তার পারিবারিক কবরস্থানে বাদে জোহর জানাজা অনুষ্ঠিত হবে।

আরও খবর 27

Sponsered content