Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

গুলিয়াখালী সৈকতে সংঘর্ষের জেরে ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, আটক ২

  প্রতিনিধি ১১ মে ২০২৬ , ১২:১৮:৩২ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার পর বীচ এলাকায় গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১০ মে) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে গুলিয়াখালী বীচ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, উচ্ছেদ অভিযানের আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গুলিয়াখালী বীচ এলাকা থেকে অবৈধ দোকান সরিয়ে নিতে মাইকিং করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোকান অপসারণ না করায় বিকেলে প্রশাসন অভিযান চালায়।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আসা পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় হামলার শিকার হয়ে অন্তত ১২ জন পর্যটক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আলমগীরসহ শতাধিক পুলিশ সদস্য, আনসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, “গুলিয়াখালী বীচ সরকারি সম্পত্তি। এখানে যেসব দোকান গড়ে উঠেছে, সেগুলো অবৈধ। সরকারি জায়গা উদ্ধার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

এদিকে পর্যটকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালাম ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্তে অভিযান চলছে।”

আরও খবর 27

Sponsered content