খেলাধুলা

বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমিকে ২ বছরের জন্য বহিষ্কার

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ৯:৪৪:০০ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: এম এ আজিজ স্টেডিয়ামে চলমান সিডিএফএ-মেয়র একাডেমি কাপ (অ-১৩) ফুটবলে শৃঙ্খলাভঙ্গ ও চরম অনিয়মের অভিযোগে সিডিএফএ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র সকল কার্যক্রম থেকে ২ মৌসুম বা ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি ও টিমের কোচ কে!

এছাড়া অবৈধ খেলোয়াড় খেলানোর দায়ে কোচ কে বিগত ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বললেও তা এড়িয়ে ২ রাউন্ডেও চরম হট্টগোল ও মারামারিতে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠে।

সেই প্রেক্ষিতে আজ ১৪ মে, মঙ্গলবার বিকেলে সিডিএফএ’ র’ সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারেরর বিষয়টি নিশ্চিত করেছেন ।

চিঠির সূত্রে জানা গেছে যে, বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি চলতি অ-১৩ একাডেমি কাপ ফুটবলের ১/২ জন রেজিস্ট্রেশন বিহীন খেলোয়াড় মাঠে নামিয়ে সুবিধা নিচ্ছেন খবরে বাইলজ ১০.১ধারা অনুযায়ী এবং বিপক্ষ দলের গাড়ি বহরে ইট পাটকল মারা, সমর্থকদের মারধর সহ বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত হওয়ায় টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

আরও খবর 16

Sponsered content