জাতীয়

বগুড়া সিটি করপোরেশন-নতুন ৫ উপজেলা গঠন অনুমোদন

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১১:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিকারের ১২০তম সভায় নতুন সিটি করপোরেশন এবং উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

এরআগে স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

আরও খবর 17

Sponsered content