Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৭:৪২:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস।




মঙ্গলবার (৬ জুন) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আগামী অক্টোবর মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।




৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এবার বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।




আরও খবর 17

Sponsered content