প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ১০:৫৪:৫২ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়িতে লোকালয়ে চলে আসা অজগর উদ্ধার করে হাজারখিল বণ্যপ্রাণী অভয়ারণ্য অবমুক্ত করা হয়। ৯ জুলাই বুধবার দুপুরে উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে সাড়ে সাত ফুট লন্বা বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপেটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারুয়ালছড়ি ইউনিয়নে পার্শ্ববর্তী বারমাসিয়া সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে আসে স্হানীয় এক জেলের মাছ ধরার জালে আটকা পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারমাসীয়া বনবিটে কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে একটি টিম সাপটি উদ্ধার করে।
এদিকে অজগরটি উদ্ধার এমন এক সময়ে ঘটল সম্প্রতি উপজেলা ভুজপুর থানায় হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ৩৩টি অজগর ছানা অবমুক্ত করা নিয়ে স্হানীয়দের মাঝে উদ্দ্যেগ ও মিশ্র প্রতিক্রিয়া চলছে। বর্ষ মৌসুমে সাপগুলো লোকালয় চলে আসতে পারে বলে আশংকা করে অনেকেই।
বারমাসিয়ার বাসিন্দা মোঃ আজিজুর রহমান বলেন ” কিছু দিন আগে ৩৩ অজগর ছানা অবমুক্ত করায় আমরা এমনিতে আতঙ্ক আছি। এখন বর্ষার শুরুতে বড় অজগরও গ্রামে চলে আসছে। এটি খুব উদ্বেগের বিষয়। তবে পরিবেশকর্মীরা বলছেন, বণ্যপ্রাণিদের নিরাপদ আবাস্হল নিশ্চিত করা গেলে লোকালয়ে অজগর সাপ আর আসবে না প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ সোলাইমান আকাশ বলেন, প্রাণিদের আবাসস্থল কোনো ভাবেই অনিরাপদ করা যাবে না। এমনটি হলে তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করতে পারে।প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের নিরাপদেই থাকতে দেওয়া জরুরি।
এই ব্যাপারে হাজারখিল রেঞ্জার বন কর্মকর্তা শিকদার আতিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বর্ষা কারণে খাদ্যের সন্ধানে আজগরটি লোকালয়ে চলে আসছে। এটি একটি অবিষধর বার্মিজ পাইথন। বনের অভয়ারণ্যে এদের জন্য নিরাপদ আবাসস্থল। তাই এটি কে উদ্ধার করে বারমাসিয়া বনের গভীরে অবমুক্ত করা হয়েছে। বণ্যপ্রাণি সংরক্ষণে বন বিভাগ তৎপর রয়েছে।