খেলাধুলা

পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদন:চট্টগ্রামের ইপিজেডে কর্মরত বিভিন্ন শ্রমজীবীদের নিয়ে আন্তঃ পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে। ৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে প্রথম ম্যাচে কোয়ালিটি ইয়ং বয়েজ ১৩ রানে শক্তিশালী মেকানিক সুপার কিংস কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে। এই ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে প্রদর্শন করে জয়ী দলের মোঃ সাব্বির রহমান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।

দিনের ২ খেলায় সহজ জয়লাভ করেছে কাটিং একাদশ।তারা বিএফ সোল্ডার দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে যায়।এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জয়ী দলের সাদ্দাম হোসেন।

এর আগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) বাবুল আল হেলাল। এসময় বিশেষ অতিথি‌ হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ম্যানেজার আব্দুর রহিম, উদ্বোধক ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক মোঃ কবির হোসেন, সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগের খেলোয়াড় মোঃ ফারুখজ্জামান আলভি, সংগঠক মোঃ মোঃ শফিকুল ইসলাম।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সমন্বয়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজন, সদস্য সচিব মোঃ মহসিন, সদস্য মোঃ মুজিব, মোঃ আতিক, মোঃ হাসিব, তানভীর, ইকবাল হোসেন সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হালিম, মোঃ মনির ও রাজন।টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের ৩ টি খেলা আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

আরও খবর 16

Sponsered content