মহানগর

জামান হোটেলকে জরিমানা

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৯:১৮:০১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের ভিআইপি এলাকা খ্যাত কাজীর দেউড়ির জামান হোটেলকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ অক্টোবর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নাম সর্বস্ব নিম্নমানের ঘি সহ বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার, যথাযথ ভাবে দ্রব্য মূল্যের সংযোজন ও তালিকা প্রদর্শন না করায় কাজীর দেউড়ির জামান হোটেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আরও খবর 25

Sponsered content