Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” পেলেন সাংবাদিক নুরুল কবির

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ১০:৪০:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “শেরেবাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড” -২০২৪ পেলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো: নুরুল কবির।

রাজধানী ঢাকার ইকোনোমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে ১৩ নভেম্বর বুধবার সার্ক মিডিয়া ক্লাব আয়োজিত শেরে বাংলা এ.কে. ফজলুর হক এর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বেশ কয়েকজন গুণীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক। উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: লুৎফর রহমান। প্রধান বক্তা ছিলেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক মিডিয়া ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাব্বির আহম্মেদ রণি।

আরও খবর 25

Sponsered content