প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১৭:৫৩ প্রিন্ট সংস্করণ

মো: জয়নুল আবেদিন, চন্দনাইশ প্রতিনিধি: “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” এর পক্ষ থেকে এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন অন্তর্গত কানাইমাদারী এলাকায় এই মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর-এর পক্ষ থেকে কানাইমাদারীতে অবস্থিত হযরত মামুন খলিফা এতিমখানা ও হেফজখানা, জয়নুল উলুম মাদ্রাসা এবং দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রাসা-এর শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ-এর ম্যানেজার আবুল ফয়েজ, বরকল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মুবিন মেম্বার ও মোহাম্মদ বেলাল মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, নিদাগের পাড়া পুরাতন মসজিদের খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা ও এতিমখানার সুপার মোহাম্মদ মহিম, এবং মাওলানা এমদাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর-এর বিভিন্ন জনহিতকর কাজের প্রশংসা করে বলেন, মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান, গরীবের মেয়ে বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা নির্মাণে সহযোগিতা সহ নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন।
বক্তারা আশা প্রকাশ করেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ-এর এই ধরনের মানবিক কার্যক্রম যেন ভবিষ্যতে অব্যাহত থাকে।