প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৬:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা: বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর এক মতবিনিময় সভা ২ নভেম্বর, রোববার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশিত এবং সমিতির আওতায় ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচক অতিথির বক্তব্য রাখেন বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি বাবুল লাল কান্তি ও জেলা সদস্য মোঃ শাহজাহান।
চট্টগ্রাম ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটির সভাপতি খাঁন মোঃ সাইফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইননের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সহ- সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল, উপদেষ্টা সদস্য রতন দাশ, ডাঃ পি.কে দাশ, সমিতির অন্যতম সংগঠক মোঃ আব্দুল কাদের জিলানী, মোঃ মেজবাহ উদ্দিন,নারায়ন চন্দ্র দাশ, সিনিয়র সদস্য মোঃ নূরুল আলম সিদ্দিক, বন্দর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ইপিজেড ঔষধ ব্যবসায়ী সমিতির বাবলা দাশ,পরিমল চন্দ্র দাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, সরকার ঘোষিত এম.আর.পি বাস্তবায়ন, কোম্পানির কমিশন ১২% থেকে ২৫ % বৃদ্ধি করণ, ফার্মেসি কোর্স ছাড়া ঔষধ ব্যবসা বন্ধ করা, ড্রাগ লাইসেন্স বিহীন দোকান/ প্রতিষ্ঠান পরিচালনা না করা, অযাচিত ভাবে ভোক্তাধিকার/ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান বন্ধ করণ সহ অনৈতিক ভাবে ঔষধ ব্যবসায়ী দ্বারা প্রকৃত ঔষধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ সহ অন্যান্য ন্যায্য দাবি নিয়ে এবং সমিতির নতুন কমিটি গঠন করা বিষয়ে আলোচনা হয়েছে। এই ৭ দফা বাস্তবায়ন না হলে ১ দিনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হতে পারে বলে জানান।
তবে শেষ পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের আশ্বাসের মাধ্যমে আগামীকালের ধর্মঘট প্রতাহার ঘোষণা হয় বলে কেন্দ্রীয় ( বিসিডিএস) নেতৃবৃন্দ জানিয়েছেন। শীঘ্রই সমিতির সাধারণ সভা আহ্বান করা হবে বলে সভা খাঁন মোঃ সাইফুল জানান।