প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১১:২৯:০২ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: চট্টগ্রাম -১১ (বন্দর -ইপিজেড পতেঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিউল আলম এর দাঁড়ি পাল্লার সমর্থনে ২৮ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় এক গণসংযোগ ও মিছিলোত্তর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩৯ নং ওয়ার্ডের নারিকেল তলা থেকে শুরু হয়ে সিমেন্ট ক্রসিং – বন্দরটিলা হয়ে সিইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন বন্দর -ইপিজেড পতেঙ্গা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিউল আলম। তিনি বলেন, আমরা জনগণের পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে দল মত নির্বিশেষে ভোট দানের বিশেষ অনুরোধ জানান। তিনি আরো বলেন, আগামী প্রজন্মের জন্য জামায়াতের দাঁড়ি পাল্লা হবে বেকার মুক্ত যুব সমাজ ও শৃঙ্খলার জামায়াতে সবার প্রতীক।এসময় শফিউল আলম গণসংযোগ করেন এবং পথসভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন থানা আমীর মোঃ আবুল মোকারম, ওয়ার্ড আমীর মোঃ ওসমান গনি, ৩৮ নং ওয়ার্ড জামায়াতের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ হোসাইন,৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ সাহেদ, জামায়াতে নেতা মোঃ ইউনুছ, মোঃ শফিউল আজম, হাফেজ মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, বায়তুল মাল সম্পাদক -মোঃ আব্দর রহিম বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জামায়াতে নেতা ডাঃ কামাল উদ্দিন সহ ছাত্রশিবির, যুব শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ দলে দলে যোগদান করেন।