Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সড়ক সংস্কারে গাফিলতি বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ১০:০১:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

ভারী বর্ষণ ও বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত এসব সড়ক নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, সড়কগুলো দ্রুত সংস্কার করতে হবে।জনদুর্ভোগ যেন আর না বাড়ে। চসিকের প্রকৌশল বিভাগ দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে।

সোমবার (৪ আগস্ট) টাইগারপাসের চসিক কার্যালয়ে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

সভায় তিনি চসিকের প্রকৌশল বিভাগের পুরকৌশল উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলীদের কাছে জোনগুলোর অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

মেয়র বলেন, সংস্কারকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেব। সড়ক সংস্কারকাজে গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এবং মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করছেন না, তাদের ওয়ার্ক অর্ডার বাতিল করুন। কোনো প্রকৌশলী দায়িত্বে ফাঁকি দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। যদি লোকবল ঘাটতি থাকে, তবে নতুন নিয়োগের ব্যবস্থা করুন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করুন।

সড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহৃত বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগতমান নিশ্চিত করতে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে। কোনো ঠিকাদার যদি চুক্তির শর্ত ভঙ্গ করে নিম্নমানের পণ্য সরবরাহ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মামলা করুন। কাজের মান বজায় রাখতে কোনো প্রকার আপস করা যাবে না।

তিনি বলেন, নগরে জলাবদ্ধতার সমস্যা অনেকটা কমে এলেও সাম্প্রতিক বৃষ্টিপাত ও জোয়ারে কিছু এলাকায় পানি উঠেছে। নালা-নর্দমা উন্নয়ন ও পানি নিষ্কাশনের পথগুলো সচল রাখতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

মেয়র শহরের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি ও সবুজায়নের জন্য তৈরি নিরাপত্তা বেষ্টনী অপসারণের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ফ্লাইওভারের নাট-বল্টু খুলে ফেলা এবং সুরক্ষা বেষ্টনী চুরির ঘটনায় কিশোর গ্যাং ও মাদকসেবীরা জড়িত। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। পাশাপাশি, এসব তরুণদের কাউন্সেলিং ও পুনর্বাসনে প্রশাসনকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

সভায় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন, শাফকাত বিন আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content