Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বেড়েছে সবজি-মাংসের দাম

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ১১:১৭:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: কাঁচাবাজারে আলু, বরবটি, কাঁকরোল, ঝিঙা, পটল, করলাসহ কয়েক পদের সবজির দাম বেড়েছে। এছাড়াও গত সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০-২৫ টাকা।

শুক্রবার (৪ জুলাই) নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।বাজারে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে।

প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কাঁকরোল ৮০, বরবটি ৫০-৬০, ঢেড়স ৫০-৬০, মরিচ ৬০-৭০, বেগুন ৬০-৭০, পটল ৪০-৫০, মরিচ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করা হয়েছে ১৩৫-১৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। সোনালি মুরগি প্রতি কেজি ২৩০ থেকে ২৪০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা, সাদা লেয়ার ২৩০ টাকা ও লাল লেয়ার বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৮০০ থেকে ৯৫০ টাকা, ছাগলের মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১০ থেকে ১১৫ টাকা, সাদা ডিম ১০৫ থেকে ১১০ টাকা, হাঁসের ডিম ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকায়। রুই ৩০০ থেকে ৫৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট কাঁচা বাজারের মুরগী ব্যবসায়ী রফিক উদ্দিন বলেন, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ২০-২৫ টাকা বেড়ে গেছে। খামার থেকে আমাদের বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে চাহিদা বাড়ায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

 

আরও খবর 25

Sponsered content