Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক এর সাথে স্বাশিপ নেতাদের সাক্ষাৎ

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১১:২৬:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের নবনিযুক্ত পরিচালক প্রফেসর রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ।




১২ নভেম্বর রোববার দুপুর ২টার দিকে স্বাশিপ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম অঞ্চলের নবনিযুক্ত পরিচালকের সাথে স্বাশিপ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাশিপ এর চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আমজাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আনিসুল মালেক।




স্বাশিপ এর উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মো: নাছির উদ্দিন,প্রধান শিক্ষক পরিষদ(প্রশিপ) ও স্বাশিপ এর বিভাগীয় সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, প্রধান শিক্ষক পরিষদের (প্রশিপ) এর সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর চট্টগ্রামের বিভাগীয় সদস্য নুর মোহাম্মদ তালুকদার, চট্টগ্রাম সিটিকর্পোরেশন শাখার সভাপতি টিংকু কুমার ভৌমিক, রাঙ্গামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া, উত্তর জেলা সাধারণ সম্পাদক আলী আজম,প্রশিপ- এর সহ-সভাপতি ও স্বাশিপ এর চট্টগ্রাম বিভাগীয় সদস্য মো: জাকের হোসেন, বিভাগীয় সদস্য লায়ন এইচ এম ওসমান সরওয়ার,কনিকা ময়ী পাল,
রুফিয়ান জান্নাত,পূরবী দে ও শিপ্রা দাশ প্রমূখ।




এসময় বিভাগীয় সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ শিক্ষক সমাজের যৌক্তিক দাবী গুলো কার্যকর করার জোর দাবী জানান। নবনিযুক্ত পরিচালক দাবী বাস্তবায়নে আস্বস্ত করেন ও শিক্ষকদের খোঁজ খবর নেন এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




আরও খবর 25

Sponsered content