প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১১:০৭:২২ প্রিন্ট সংস্করণ

অরুণ নাথ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
৭ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় সৎসঙ্গ প্রাঙ্গনে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম যৌথ উদ্যোগে, আনোয়ারা উপজেলা পুজা উৎযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ ধরের সভাপতিত্বে রোগ মুক্তি করে বক্তব্য রাখেন রণতোষ চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, নৃপেন মিত্র, বাবলু রায়,আন্না মিত্র প্রমুখ। উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ।