জাতীয়

হারানো বা নষ্ট হওয়ার কারণে এনআইডি তুলতে জিডি লাগবে না

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা লাগবে না।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) নির্বাচনের কমিশনের (ইসি) এনআইডি শাখার সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাম্মদ সরওয়ার হোসেনের সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।

অফিসিয়ালি আজ এ বিধান তুলে দেওয়া হলেও আরও আগে থেকেই বিষয়টি চর্চা হতো।

আরও খবর 17

Sponsered content