Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আসলাম চৌধুরীর কম্বল বিতরণ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ১১:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মালম্বী হিন্দু ও ত্রিপুরাদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

সোমবার ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌর সদর মন্দির রোড গজারিয়া পুকুর পাড় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন।

সীতাকুণ্ড পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনকের সঞ্চালনায় কম্বল বিতরণে উপস্হিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মোরছালিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহমদ সলু,উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা আশরাফ উদ্দিন,ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন,উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবুুল বাহাদুর শাস্ত্রী,সহ সাধারণ সম্পাদক মিঠুন বৈষ্ণন,সাংগঠনিক সম্পাদক বাবু পূজন দে,পৌর পুজা কমিটির সভাপতি সুজন মল্লিক,সাধারণ সম্পাদক পাবন দাশ,নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল,রাজিব ধর তমাল,এসকে নাথ শ্যামল, অপু চৌধুরী আকাশ,বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ।

বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা কোন সংখ্যালগু নয়, তাদের ও সমান অধিকার রয়েছে। বিগত সরকার সনাতন ধর্মালম্বীদের কে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করেছে, কিন্তু কোন প্রকার সুবিধা দেয়নি,বরং নির্যাতন,অত্যাচার,সম্পদ লুন্ঠন সহ নানানভাবে হয়রানীর স্বীকার হয়েছে। হয়রানী, নির্যাতন থেকে নিরাপদে থাকতে হলে ধানের শীষে ভোট দিতে হবে আমরা সকলে। আগামী ১২ ফেব্রুয়ারী সকলে ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করে হবে।

আরও খবর 27

Sponsered content