Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস পাঁচলাইশ থানা শাখার বর্ণাঢ্য র‍্যালি

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ১০:১২:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি জিসি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির সমাবেশস্থল বিপ্লব উদ্যানে গিয়ে সমাপ্ত হয়।

পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি লায়ন জিএম সাইদুর রহমান মিন্টুর ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদের নেতৃত্বে র‍্যালিটিতে মহানগর জাসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলন মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এমএ মুছা বাবলু, সালাহউদ্দিন, পাঁচলাইশ থানা জাসাসের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক মোঃ নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সহ-সাধারন সম্পাদক বাহার উদ্দীন, দিদার, প্রচার সম্পাদক মোঃ সুমন, জাকির, পাহাড়তলী থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ এবং ডবলমুরিং থানার সাধারণ সম্পাদকসহ আরও অংশগ্রহণ করেন পাঁচলাইশ থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দেশপ্রেমিক সেনা ও জনতা একসাথে হয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত করেন।র‍্যালি শেষে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর 25

Sponsered content